"শীতের শুষ্কতায় ত্বককে রাখুন কোমল ও মসৃণ "
১. ময়েশ্চারাইজার ব্যবহার করুন:
শীতকালে ত্বকের আদ্রতা ধরে রাখতে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বিশেষত গোসলের পর এবং ঘুমানোর আগে ময়েশ্চারাইজার লাগানো ত্বকের আদ্রতা ধরে রাখতে সহায়তা করে।ময়েশ্চারাইজার ব্যবহার ত্বককে শীতে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।শীতে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।ময়েশ্চারাইজার লাগানোর আগে ত্বক পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এর পরে হালকা ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগান।সঠিক পরিমাণে ব্যবহার করুন অতিরিক্ত ময়েশ্চারাইজার ত্বকে ভারী অনুভব করতে পারে, আবার খুব কম পরিমাণে লাগালে ত্বক শুষ্ক হতে পারে। সাধারণত কয়েক ফোঁটা পরিমাণ ব্যবহার করুন।ময়েশ্চারাইজার লাগানোর সময় আঙুলের সাহায্যে ত্বকে হালকাভাবে ম্যাসাজ করুন। ময়েশ্চারাইজার লাগানোর সময় আঙুলের সাহায্যে ত্বকে হালকাভাবে ম্যাসাজ করুন। এতে ত্বক শুষে নিতে সহজ হয়।সকালে এবং রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। এতে সারাদিন ত্বক মসৃণ থাকে এবং রাতে ত্বক পুনরুজ্জীবিত হয়।শুধু মুখেই নয়, শরীরের শুষ্ক অংশ যেমন: হাত, পা, গলা, হাঁটু এবং কনুইতেও ময়েশ্চারাইজার ব্যবহার করুন।শীতে নিয়মিত এবং সঠিকভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক কোমল ও মসৃণ থাকবে।
২. সানস্ক্রিন ব্যবহার করবেন কেন এবং কিভাবে?
ঘর থেকে বের হওয়ার ১৫-২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হয়।মুখ, গলা, হাতসহ সূর্যালোকের সংস্পর্শে আসতে পারে এমন অংশে মাখুন।পুরুভাবে লাগান এবং ২ ঘণ্টা পরপর পুনরায় ব্যবহার করুণ। এতে তোকে ব্ল্যাক হেডস করবে না। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৩. শীতে পানের ব্যবহার:শীতে ত্বক ও স্বাস্থ্যের জন্য পানির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, কারণ শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। পানি ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। শীতে কীভাবে পানি ব্যবহার করবেন।শীতকালে শরীরের পানির চাহিদা কম মনে হতে পারে, তবে ত্বকের আদ্রতা ও শরীরের সুস্থতা বজায় রাখতে দিনে ৮-১০ গ্লাস পানি পান করা জরুরি। আপনি গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে পান করতে পারেন, যা শরীর গরম রাখে এবং ত্বকের জন্য উপকারী।শীতে অতিরিক্ত গরম পানি ত্বক শুষ্ক করে দেয়। তাই মুখ ও হাত ধোয়ার জন্য কুসুম গরম পানি ব্যবহার করুন, যা ত্বকের প্রাকৃতিক তেল বজায় রাখতে সাহায্য করে।গরম পানি আরামদায়ক হলেও খুব বেশি গরম পানি ত্বকের আর্দ্রতা শুষে নিতে পারে। কুসুম গরম পানি ত্বক ও শরীরের জন্য আরামদায়ক এবং স্বাস্থ্যকর।এই নিয়মগুলো মেনে চললে শীতে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে, যা ত্বক ও শরীরের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক।
৪. শীতে লিপবাম ব্যবহার করবেন কেন?
লিপ বাম ঠোঁটের আদ্রতা ধরে রাখতে এবং শীতকালে ঠোঁট শুষ্ক ও ফাটা থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়। শীতের শুষ্ক আবহাওয়ায় ঠোঁটের প্রাকৃতিক তেল হারায়, ফলে ঠোঁট শুষ্ক ও ফাটতে থাকে। নিয়মিত লিপ বাম ব্যবহার ঠোঁটের আদ্রতা বজায় রাখে ও ঠোঁটকে মসৃণ রাখে।
◾ লিপবাম ব্যবহারের নিয়ম:লিপ বাম লাগানোর আগে ঠোঁটের ময়লা বা পুরনো লিপ বাম মুছে ফেলুন। প্রয়োজনে হালকালিপ বাম টিউব বা আঙুলের সাহায্যে ঠোঁটে হালকাভাবে লাগান। একেবারে ফাটা বা শুষ্ক অংশে অতিরিক্ত লিপ বাম।সকালে ও রাতে ঠোঁটে লিপ বাম ব্যবহার করুন, এবং দিনে প্রয়োজন অনুযায়ী কয়েকবার পুনরায় লাগান।ঠোঁটকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে SPF যুক্ত লিপ বাম ব্যবহার করুন।
৫. পায়ের যত্ন:শীতে পা ফাটা একটি সাধারণ সমস্যা। রাতে ঘুমানোর আগে পায়ে ভালো করে ক্রিম লাগিয়ে মোজা পরে নিন, এতে পায়ের আর্দ্রতা বজায় থাকবে।
◾শীতে ত্বকের যত্ন প্রয়োজন কেন?
শীতে ত্বকের যত্ন বিশেষভাবে প্রয়োজন। ঠান্ডা আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে, আর্দ্রতা হারায় এবং রুক্ষ হয়ে যায়। শীতে বাতাসে আর্দ্রতার অভাব থাকে, ফলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা সহজেই হারিয়ে যায়।
◾শীতে ত্বকের যত্নের প্রধান কারণগুলো হলো:
▪️ শুষ্কতা ও খসখসে অনুভূতি: ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক খসখসে হয়। ময়েশ্চারাইজার ব্যবহার এই সমস্যা দূর করে।
▪️ফাটা ও চুলকানি: ঠান্ডা ও রুক্ষ আবহাওয়ার কারণে ত্বকে ফাটার এবং চুলকানির সমস্যা দেখা দেয়। তাই নিয়মিত তেল বা ক্রিম ব্যবহার করা দরকার।
▪️সৌন্দর্য বজায় রাখা: সঠিক যত্ন না নিলে শীতের প্রভাব ত্বকের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। নিয়মিত ত্বকের যত্ন, যেমন পরিষ্কার রাখা, আর্দ্র রাখার মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব।
▪️শরীরের শুষ্কতা রোধ: শুধুমাত্র মুখই নয়, শীতকালে শরীরের ত্বকও শুষ্ক হয়ে পড়ে, তাই পুরো শরীরের ত্বকেরও যত্ন নিতে হয়।শীতে সঠিক যত্নের মাধ্যমে ত্বককে রক্ষা করে সুস্থ ও উজ্জ্বল রাখা সম্ভব।

0 Comments