10 ধরনের পোলাওয়ের রেসিপি একসাথে..



 


এই 10 ধরনের পোলাও যেকোনো উৎসব বা পারিবারিক / ঘরোয়া অনুষ্ঠানের জন্য বিশেষ উপযোগী।




1.চিকেন আখনি পোলাও


উপকরণঃ


পোলাওয়ের চাল- 500 গ্রাম,
হাড়-সহ চিকেন (বড় টুকরা করে)- 800 গ্রাম
তেল- 1 কাপ
পেঁয়াজবাটা- 1 কাপ
আদাবাটা- 1 টেবিল চামচ
রসুনবাটা- 1 চা-চামচ
টক দই- 4 টেবিল চামচ
কাঁচা লঙ্কাবাটা- 1 টেবিল চামচ
গোটা কাঁচা লঙ্কা- 4-5টি
পেঁয়াজ কুঁচি-হাফ কাপ
গরম মশলার গুঁড়ো-1 চা-চামচ
বেরেস্তা-হাফ কাপ
গুঁড়া দুধ- 4টেবিল চামচ
কিশমিশ- 1 টেবিল চামচ
পেস্তা কুঁচি- 1 টেবিল চামচ,
আলুবোখারা 5-6টা
ঘি- হাফ কাপ
নুন- স্বাদমতো।
শা জিরা-হাফ চা-চামচ
লবঙ্গ-5-6টি
এলাচ- 4-5টি থেঁতো করা
গোলমরিচ-8-10টি
তেজপাতা- 2টো
দারুচিনি- 2-3 স্টিক

পদ্ধতিঃ


মাংস ধুয়ে জল ঝরিয়ে দই ও বাটা মশলা মেখে ঘণ্টাখানেক ম্যারিনেট করে রেখে দিন।একটা পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি একটু ভেজে নিন।ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিন। ভালো করে কষানোর পর একটা আলাদা পাত্রে মাংস তুলে রাখুন।
সব উপকরণ দিয়ে একটা হাঁড়িতে দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দিন।জল কমে গেলে ওর মধ্যে জল ঝারিয়ে রাখা চাল দিয়ে দিন।এর পর কষানো চিকেন, গুঁড়ো দুধ, গরম মশলা দিয়ে নেড়ে নিন।খেয়াল রাখবেন আভেনের তাপ যেন সব দিকে যেন সমানভাবে যায়।চাল ফুটে উঠলে বাদাম, কিশমিশ, আলুবোখারা, নুন ও বেরেস্তা দিয়ে ঢেকে দমে রেখে দিন।১০ মিনিট পর ঢাকনা খুলে ঘি দিয়ে নিচ থেকে কিছু পোলাও দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন আখনি পোলাও।



 2.কাশ্মীরি পোলাও


উপকরণঃ


বাসমতি চাল- ২ কাপ
গোটা জিরে- ১/২ চা চামচ
দারচিরি- ১টি স্টিক
এলাচ- ২টি
লবঙ্গ- ৩টি
স্টার অ্যানাইস- ১টি
তেজপাতা- ১টি
দুধ- ২ কাপ
ফ্রেশ ক্রিম- ১/২ কাপ (ভালো করে ফেটানো)
নুন স্বাদমতো
ঘি- ২ টেবিল চামচ
ড্রাই ফ্রুটস্- ১/২ কাপ (কাজু, আমন্ড, কিশমিশ)
গোলাপের পাতা- ২-৩টি
সামান্য জাফরান
ফল (আনারস, বেদানা, আপেল, আঙুর)

পদ্ধতিঃ


বাসমতী চাল খুব ভালো করে ধুয়ে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এতে চালগুলি বেশ বড় লম্বা এবং সরু হয়। একটি পাত্রে দুধ, ফেটানো ক্রিম এবং নুন মিশিয়ে নিন। সঙ্গে দিয়ে দিন জাফরান।চালের জল ঝরিয়ে খুব ভালো করে ঝরিয়ে নিন। খেয়াল রাখুন জল যেন সম্পূর্ণ ভালোভাবে জল ঝরে যায়। পাত্রে ঘি গরম করে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানাইস এবং গোটা জিরে ফোড়ন দিন।এবার এতে দিয়ে দিন জল ঝরানো চাল। হালকা হাতে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিন। এবার এতে দিন দুধের মিশ্রণ এবং অর্ধেক কাপ জল।
এবার পাত্র ঢাকা দিয়ে ভাতটা হতে দিন। এবার অন্য একটি পাত্রে ঘি দিয়ে কাজু এবং আমন্ড ভেজে নিন। আলাদা করে ভাজুন কিশমিশ।
আনারস, আপেল খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। বেদানার দানা ছাড়িয়ে নিন।এবার একে একে ভাতের মধ্যে কাজু, আমন্ড এবং কিশমিশ ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তাতে ছড়িয়ে দিন আনারস, আপেল, আঙুর এবং বেদানা। ভালো করে মিশিয়ে গরম গরম সার্ভ করুন।


3.নবরত্ন পোলাও


উপকরণঃ


২কাপ বাসমতী চাল
২চা চামচ দেশি ঘি
৩চা চামচ সাদা তেল
১/২কাপ ফুলকপি
২চা চামচ ক্যাপ্সিকাম কুচি
১টি গাজর
৪চা চামচ মটরশুঁটি
১০টি বিন্স
২০টি কাজুবাদাম
৪চা চামচ কিশমিশ
১০টি আমন্ড বাদাম
২০০ গ্রাম পনির
২টুকরো দারুচিনি
৮টি ছোট এলাচ
১টি জয়িত্রী ফুল
১টি স্টার অ্যানিস
৪টি লবঙ্গ
২টি তেজপাতা
স্বাদমতো নুন
৩চা চামচ চিনি
১কাপ দুধ
পরিমাণমতো জল
১/২চা চামচ হলুদ গুঁড়ো
৮ টি চেরি

পদ্ধতিঃ


প্রথমে সমস্ত সবজি আর পনির গুলো কে ছোট করে কেটে নিতে হবে। আর চালটা কে ভিজিয়ে জল ঝরিয়ে একটু হলুদ মাখিয়ে রাখতে হবে।এবার একটা প্যান এর মধ্যে তেল গরম করে সমস্ত সবজি গুলোকে ভেজে নিতে হবে।এরপর পনির আর কাজু কিসমিস আমন্ড বাদাম গুলোকেও ভেজে নিতে হবে।এরপর প্যান এর মধ্যে ঘি গরম করতে হবে ।ঘি এর মধ্যে গোটা গরম মসলা তেজপাতা ফোড়ন দিতে হবে।ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলো ভেজানো চাল টা দিতে হবে।চালটা কিছুক্ষণ ভাজা হলে পরে সমস্ত সবজি পনির ড্রাই ফ্রুটস দিয়ে আরও দু-তিন মিনিট ভাজতে হবে।এরপর ওর মধ্যে চারটে এলাচ জয়ত্রী গুঁড়ো করে আর নুন মিষ্টি দিতে হবে।এরপর ওর মধ্যে দুধ জলটা দিয়ে ঢেকে ১০ মিনিট হতে দিতে হবে কম আঁচে।১০মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে।ঝরঝরে হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে উপর থেকে কিছু চেরি ছড়িয়ে।


4.বাসন্তী পোলাও


উপকরণঃ


২ কেজি গোবিন্দভোগ চাল
১০টি তেজপাতা
১৫টি ছোট এলাচ
৪টি চার ইঞ্চিমাপের দারচিনির কাঠি
১৬টি লবঙ্গ
২৪টি জয়িত্রী
১ চামচ হলুদগুঁড়ো
৫০০ গ্রাম ঘি
পরিমাণ মত কাজু ও কিশমিশ
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণ মত জল
স্বাদ মত চিনি

পদ্ধতিঃ


প্রথমে চালটা ভাল করে ধুয়ে নিন। এবার একটা বড় থালায় চালটা ছড়িয়ে শুকিয়ে নিন। ২০ মিনিট পর ওই চালের সঙ্গে ঘি, হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য গরম মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন চাল যাতে ভেঙে না যায়। এই চালটা এক ঘণ্টার জন্য ম্যারিনেট করে রেখে দিন।
এবার কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করুন, তাতে কাজু আর কিশমিশটা ভাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কাজু আর কিশমিশটা এক সাইটে রেখে দিন। ওই ঘিয়ের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিন। মশলার গন্ধ বের হতে শুরু করলে তাতে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিন এবং ভাল করে ভাজতে থাকুন।
এরপর এতে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিন। এবার এতে পরিমাণ মত চিনি দিন। তারপর চালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিয়ে দিন। অন্তত ১৫ মিনিট চালটা ফুটতে দিন। তারপর ঢাকনা সরিয়ে দেখুন যে পোলাও তৈরি হয়ে গেছে এবং ভাতটা ঝুরঝুরে হয়েছে।
চাল সেদ্ধ হলে নামানোর আগে ২ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। চাইলে কেওড়া জল বা গোলাপ জলও মিশিয়ে দিতে পারেন।


5.মটন ইয়াখনি পোলাও


উপকরণঃ


মটন- ১ কেজি
নুন- দেড় চা চামচ
জল- ৬ কাপ
পাতলা সাদা কাপড়
গোটা ধনে- ২ চা চামচ
গোটা মৌরি- দেড় চা চামচ
তেজপাতা- ৩টি
আদা- ২ ইঞ্চ
দারচিনি- ২টি
লবঙ্গ- ৮-১০টি
এলাচ- ৫টি
স্টার অ্যানাইস- ১টি
পেঁয়াজ- ১টি
দেশি ঘি ও সাদা তেল মিলিয়ে- ৪ টেবিল চামচ
গোটা জিরা- দেড় চা চামচ
তেজপাতা- ২টি
দারচিনি- ২টি
লবঙ্গ- ৬-৭টি
গোলমরিচ- ৮-১০টি
এলাচ- ৫টি
পেঁয়াজ- ২টি
আদা বাটা- দেড় চা চামচ
রসুনের কোয়া- ৮-১০টি
দই- ১ কাপ
চিনি- ১/২ চা চামচ
গরম মশলা- ৩/৪ চা চামচ
কাঁচা লঙ্কা- ৫টি
বাসমতি চাল- ২ কাপ
কেওড়ার জল- ১ চা চামচ
ধনে পাতা কুচি
বেরেস্তার পেঁয়াজ- ১/৪ কাপ
কেওড়ার জল- ১/২ চা চামচ

পদ্ধতিঃ


প্রথমে মাংসের স্টক তৈরি করে নিতে হবে।
মটনের পিসগুলি মাঝারি টুকরো করে কেটে নিন। তারপর খুব ভালো করে ধুয়ে ফেলুন।
একটি পাত্রে তেল গরম করে তাতে মটন, নুন এবং জল দিয়ে মিশিয়ে নিন।
এবার মশলার পুটুলি করার পালা।
পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিন। সেই সঙ্গে আদা ছোটো ছোটো টুকরো করে নিন।
একটি পরিষ্কার পাতলা কাপড়ে পেঁয়াজ, আদার টুকরো, গোটা ধনে, গোটা মৌরি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানাইস রেখে পুটুলির মতো করে বেঁধে নিন। খেয়াল রাখবেন মশলা যেন বাইরে বেরিয়ে না যায়। এই পুটুলিটি জলে সিদ্ধ বসানো মাংসের পাত্রে দিয়ে দিতে হবে।
সাবেকি প্রণালী অনুযায়ী, এই সমস্ত গোটা মশলা সরাসরি জলের মধ্যে দিয়েই মাংস সিদ্ধ করতে হয়। সেক্ষেত্রে মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর মশলাগুলি ছেঁকে আলাদা করতে অসুবিধা হতে পারে। তাই কাপড়ের পুটুলিতে মশলাগুলি বেঁধে নিলে তার স্বাদ মাংসের স্টকে মিশবে অথচ মুখে মশলার দানা লাগবে না।
এবার পাত্রের ঢাকনা বন্ধ করে দিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে জলের মধ্যে মাংস সিদ্ধ করতে হবে।
তবে আন্দাজ করে করতে পারলে প্রেশার কুকারেও মাংস সিদ্ধ করে নিতে পারেন।
মাংস সিদ্ধ হয়ে গেলে স্টক থেকে সেগুলি তুলে নিয়ে আলাদা একটি পাত্রে রাখুন।
মাংসের মশলা মাখানো জলটিই হল ইয়াখনি। এতেই চাল সিদ্ধ হবে।
এবার পোলাও-এর প্রস্তুতি শুরু করে দিন।
পেঁয়াজ সরু সরু করে স্লাইস করে নিন।
বাসমতি চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন।
রসুন এবং আদা ভালো করে বেটে নিন।
দইয়ের জল ঝরিয়ে একটি বাটিতে সামান্য চিনি দিয়ে ফেটিয়ে নিন।
কাঁচা লঙ্কা লম্বালম্বি চিরে নিন।
এবার একটি বড় পাত্রে ঘি ও তেল একসঙ্গে গরম করুন।
এতে গোটা জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ ফোঁড়ন দিন।
সুগন্ধ উঠলে তাতে দিয়ে দিন ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। এবার ভাজতে থাকুন।
পেঁয়াজ সোনালি রঙের হয়ে গেলে তাতে দিন আদা রসুন বাটা। ফের কষাতে থাকুন।
এবার এতে দিন ফেটানো দই।
দই ভালো করে মিশিয়ে গরম মশলা বা বিরিয়ানির মশলা এবং কাঁচালঙ্কা দিয়ে আরেকবার কষিয়ে নিন।
এবার এতে দিন বাসমতি চাল, নুন এবং কেওড়ার জল।
চাল এবং মশলা ৬-৭ মিনিট ধরে মেশান।
পোলাও-এর নিয়ম হল যতটা চাল নেওয়া হবে জল নিতে হবে তার দ্বিগুণ। এই রান্নায় দুই কাপ চাল নেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে চার কাপ ইয়াখনি বা মাংসের স্টক নিতে হবে।
মাংসের এই স্টক এবার মশলা মাখানো বাসমতি চালে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবং তাতে দিয়ে দিন সিদ্ধ মটনগুলি।
ভালো করে মিশিয়ে ১০ থেকে ১২ মিনিট কম আঁচে পাত্রটি ঢাকা দিয়ে রাখুন। এই ঢিমে আঁচেই মাংস-ভাত রান্না হয়ে যাবে।
জল শুকিয়ে পোলাও হতে হতে গার্নিশিং-এর প্রস্তুতি সেরে ফেলুন।
প্রথমেই ধনে পাতা কুচিয়ে নিন।
পেঁয়ার মিহি করে কেটে ডুবো তেলে বেরেস্তা ভেজে নিন।
পোলাও হয়ে গেলে উপরে ধনে পাতা, বেরেস্তা এবং কেওড়ার জল ছড়িয়ে ফের ঢাকনা বন্ধ করে দিন।


6.জর্দা পোলাও


উপকরণঃ


250গ্রাম পোলাও এর চাল
1.5 কাপ চিনি
1/2 কাপ ঘি
2টেবিল চামচ গুঁড়া দুধ
1/2 টুকরো দারুচিনি
2টি লবঙ্গ
1টি তেজপাতা
1 চা চামচ জর্দার রং
1চা চামচ চিনা বাদাম
প্রয়োজন অনুযায়ী কিসমিস
প্রয়োজন অনুযায়ী কাজুবাদাম
প্রয়োজন অনুযায়ী সবুজ জেলি (ইচ্ছে)সাজানোর জন্য

পদ্ধতিঃ


পরিমান মত জল ফুটাতে হবে । জল ফুটে গেলে চাল ও কালার দিবেন । ভাত একটু শক্ত থাকতে চালনিতে ঢেলে জল ঝরাবেন।এবার কালারফুল ভাতের সাথে চিনি, গরম মসলা, দুধ, ঘি দিয়ে মাখিয়ে চুলার মৃদু আঁচে দিয়ে ক্রমাগত নাড়াতে হবে.ভাতের সাথে চিনি মিশে গেলে নামিয়ে বাদাম কিসমিস কাজু দিয়ে ফ্রিজে ঘন্টা খানেক রেখে পরিবেশন করুন


7.পনির পোলাও


উপকরণঃ


১ চা চামচ তেল
২ চা চামচ মাখন
১/২ কাপ পাতলা করে কাটা পেঁয়াজ
১ টেবিল চামচ কাটা আদা
১ টেবিল চামচ কাটা রসুন
১ চা চামচ সবুজ মরিচের পেস্ট
৩ টেবিল চামচ টমেটো পিউরি
১ কাপ চাল (১ ঘণ্টা ভিজিয়ে রেখে শুকিয়ে নেবেন)
১ কাপ পনির (কটেজ চিজ) কিউব
স্বাদ অনুযায়ী নুন
এক চিমটি চিনি
১/২ চা চামচ গরম মশলা
১ টেবিল চামচ দই

পদ্ধতিঃ


পনির পোলাও বানাতে প্রেসার কুকারে তেল ও মাখন গরম করুন।
এরপর তাতে পেঁয়াজ যোগ করুন। মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট ফ্রাই করুন। যতক্ষণ না পেঁয়াজ একদম সাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত।
এবার এতে আদা, রসুন এবং কাঁচা মরিচের পেস্ট যোগ করুন। মাঝারি আঁচে আরও ১ মিনিটের জন্য ভাজুন।
এবার এই মিশ্রণে টমেটো পিউরি যোগ করুন এবং আবার ১ মিনিটের জন্য ভাজুন।
মিশ্রণ তৈরি হয়ে গেলে চাল যোগ করুন। এবার একে প্রায় ১ মিনিটের জন্য ভাজুন।
ভাজা হয়ে গেলে তাতে পনির যোগ করুন। পনিরকে ভালভাবে পরিবেষ্টন করার জন্য ১ মিনিট ভাজুন।
এবার এতে ২ কাপ গরম জল, লবণ, চিনি, গরম মশলা এবং দই যোগ করুন। তারপর খুব ভাল করে মিশিয়ে নিন। এবার কুকারের ঢাকা আটকে দিয়ে ২ টি হুইসেল দেওয়া পর্যন্ত রেখে দিন।
২ টি হুইসেল হওয়ার পর কুকারের ঢাকনা খোলার আগে সমস্ত বাষ্প বেরিয়ে যেতে দিন।
এরপর পোলাওয়ের ওপরে হাল্কা ধনেপাতা ছড়িয়ে গরম গরম পনির পোলাওয়ের মজা নিন।


8.মিক্স ভেজ পোলাও


উপকরণঃ


4 কাপ গোবিন্দ ভোগ চাল
1/3 কাপ টুকরো করে কাটা গাজর
1/3 কাপ টুকরো করে কাটা ফুলকপি
1/3 কাপ টুকরো করে কাটা ক্যাপ্সিকাম
1/3 কাপ টুকরো করে কাটা বিন্স
1/3 কাপ মটর শুঁটি
1/3 কাপ টুকরো করে কাটা পনির
1 চা চামচ আদা বাটা
1 চা চামচ গরম মশলা গুঁড়ো
2 টি এলাচ
2 টি লবঙ্গ
1 টি দারচিনি
2 টি তেজ পাতা
2টেবিল চামচ ঘি
2 টেবিল চামচ সাদা তেল
6 কাপ জল
2 কাপ দুধ
স্বাদ মত নুন
পরিমাণ মত চিনি

পদ্ধতিঃ


প্রথমে গোবিন্দ ভোগ চাল ভালো করে ধুইয়ে ঝোল ঝরিয়ে নিন।এবার জল ঝরানো চালে নুন, চিনি, ঘি, গরম মশলা গুঁড়ো ও আদা বাটা মাখিয়ে রাখুন।এবার একটি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তাতে সবজি গুলি সামান্য নুন দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিন। এবার পনির গুলি হালকা করে ভেজে নিন।এবার একটি হাড়িতে বাকি সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ও তেজ পাতা ফরণ দিয়ে মাখানো চাল দিয়ে দিন এবং ভেজে নিন।
এবার ভাজা হলে জল টি গরম করে তাতে ঢেলে দিন। এবং আঁচ কমিয়ে ঢাকা দিয়ে হতে দিন।এবার জল শুকিয়ে এলে তাতে দুধ ও ভেজে রাখা সবজি ও পনির দিয়ে নেড়ে চেড়ে আবার ও ঢাকা দিয়ে দিন।
চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে এলে মটন কষা, অথবা সাহি পনিরের সাথে পরিবেশন করুন মিক্স ভেজ পোলাও।


9.সয়া চান্ক্স পোলাও


উপকরণঃ


৪০০ গ্রাম বাসমতী চাল
১ কাপ সয়াবিন
৪ টা ছোট আলু
২ চা চামচ আদা রসুন বাটা
২ চা চামচ লংকা গুঁড়ো
২ চা চামচ ধনে পাউডার
২ চা চামচ জিরা পাউডার
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ গরম মশলা
১ টা বড় পেঁয়াজ কুচি
২ টা টমেটো পেস্ট
২ টেবিল চামচ দই
২-৩ টা কাঁচা লংকা
১ চা চামচ ঘি
গোটা গরম মশলা _
১ টুকরো দারুচিনি
২ টা ছোট এলাচ
১ টা বড় এলাচ
৪ টা লবঙ্গ
৪ টা গোলমরিচ
১ টা ফুল
১/৪ চা চামচ জাবিত্রি
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
১ টেবিল চামচ পুদিনা পাতা কুচি
১ টা তেজপাতা
স্বাদ অনুযায়ী নুন
পরিমান মত তেল

পদ্ধতিঃ


প্রথমে সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর চাল ধুয়ে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে আর গরম জলে সয়াবিন ১৫ মিনিট ঢেকে রাখতে হবে।তারপর একটা বাউলে সয়াবিন ভালো করে জল চিপে নিতে হবে তারপর ওর মধ্যে দই,১/২ চা চামচ আদা রসুন বাটা লংকা গুড়ো,হলুদ,ধনে পাউডার,জিরা পাউডার,নুন ও একটু গরম মশলা দিয়ে ম্যারিনেট করে ১/২ ঘন্টার জন্য করে রেখে দিতে হবে।তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আলু গুলো ভেজে তুলে নিতে হবে তারপর ওর মধ্যে গোটা গরম মশলা গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা দিয়ে ভেজে নিতে হবে।তারপর ওর মধ্যে গুড়ো মশলা গুলো এড করে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে টমেটো পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হলে ওর মধ্যে কাঁচা লংকা চেরা দিয়ে দিতে হবে।তারপর ওর মধ্যে ম্যারিনেট করা সয়াবিন,আলু ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর ভিজিয়ে রাখা চাল ছাকনি তে জল ঝরিয়ে ঢেলে দিতে হবে।তারপর ১-২ মিনিট পর ধনেপাতা ও পুদিনা পাতা কুচি দিয়ে মিশিয়ে তারপর রাইস কুকারে দিয়ে পরিমান মত জল দিয়ে ঘি দিয়ে ঢেকে হতে দিতে হবে।তারপর ২০ মিনিট পর ঝরঝরে সয়া চান্ক্স পোলাও রেডি


10.মটর পোলাও


উপকরণঃ


3 কাপ বাসমতি চাল ধুয়ে রাখা
1 চা চামচ গোটা গরম মসলা বড় এলাচ দারচিনি সহ
1টেবিল চামচ চিনি
2টেবিল চামচ দেশি ঘি
1 চা চামচ আদা কুচি করে কাটা
1 চা চামচ লঙ্কা কুচি করে কাটা
1টেবিল চামচ কিসমিস
1/2 চা চামচ গোটা জিরে
2টো শুকনো লঙ্কা

পদ্ধতিঃ


প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে জিরা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন তারপরে দিয়ে দিন মটরশুঁটি এবারে ধুয়ে রাখা চাল টা দিয়ে দিন ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এমনিই দিয়ে দেওয়া যায় এবার দিয়ে দিন নুন এবার কিছুক্ষণ নাড়তে থাকুন| এবারে তিনকাপ জলের জন্য সাড়ে পাঁচ কাপ জল দিয়েছি আমি,এবার একটা ঢাকা দিয়ে আঁচ কমিয়ে হতে দিন,5 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন চালটা অনেকটা ফুলে এসেছে কিন্তু জলটা হয়তো তখনো শুকায়নি তখন ঢাকনাটা অল্প একটু খুলে আবার কিছুক্ষণ হতে দিন | আবার কিছুক্ষণ পরেই খুলে দেখুন হালকা হাতে নেরে দেখুন এবার খুব সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিন চিনি,চিনি দিয়ে একটু নাড়িয়ে ঢাকনা বন্ধ করে দিন আর গ্যাস বন্ধ করে দিন এবারে পোলাও পরিবেশনের জন্য একেবারে রেডি।

এই ধরনের পোলাও গুলো বিভিন্ন স্বাদ ও অঞ্চলের পরিচিতি নিয়ে তৈরি। 



নতুন নতুন রেসিপি পেতে এখুনি এই website টি Follow করে রাখুন।😊
রেসিপি ###SanjidaMumu###
Follow###জীবনযাপন###
Like করুন
ধন্যবাদ.... ❤️🥰


Post a Comment

0 Comments