একটি ভয়ঙ্কর রাত


  

এই রাতটি ভুতুড়ে..... রাত নামলেই শুরু হয় কান্ডকারখানা 

👻আমি রাতের বেলা ঘুমাচ্ছিলাম হঠাৎ কেমন যেন ঘুমের মধ্যে শরীর শিহরিত হয়ে যাচ্ছে । ঘুম ভেঙ্গে গেল দেখি গা ঘামিয়ে গেছে। বুঝলাম না কি হল। আমি একাই ঘুমাই কখনো এমন হয়নি । কেমন যেন লাগতেছিল। একটু চিন্তা হতে লাগল কেন এমন লাগছে। মনে করার চেষ্টা করতেছি। একটু একটু মনে হচ্ছে কে যেন গলা চেপে ধরতেছিল । আবার চেষ্টা করতেছি। 

🏘️আমি একটা পরিত্যাক্ত ঘরের মধ্যে শুয়ে আছি । খুব নোংরা একটা ঘর কেমন যেন ভৌতিক ঘর মনে হচ্ছিল চারদিকে কেউ কালো ছায়া বানিয়ে রেখেছে । চারদিকে মাকরসার বাসা ইঁদুর দৌড়াচ্ছে । কিছু পুরাতন আসবাবপত্র , কিন্তু মনে হচ্ছে কেউ এগুলো ব্যবহার করে ।কেমন যেন ছম ছম ঘর টা । আস্তে আস্তে ঘরটা ঘুরে দেখতে লাগলাম । মনে হচ্ছে আমার পিছনে কেউ হাঁটছে | ভয় লাগা শুরু হলো কেমন যেন এক গন্ধ আসছে মনে হচ্ছে রক্ত পচে আছে আরও সামনে যাচ্ছি হঠাৎ থমকে গেলাম একটা মানুষ মনে হচ্ছে চেয়ারে বসে আছে । ভয়ে কেমন যানি লাগচ্ছে। সাহস করে সামনে আগালাম দেখলাম চেয়ারে কেউ নেই তবে চেয়ার দুলছে। মনে হচ্ছিল কেউ উঠে গেছে। তারপর আবার ঘর টা ঘুরে দেখতে লাগলাম মনে হচ্ছিল আমার পিছন পিছন কেউ হাঁটছে ।ভয় ও বাড়তে থাকলো কি হচ্ছে,তারপর পিছন দিকে ঘুরে দাড়ালাম কিন্তু কেউ নেই ।যতই ঘর এর মধ্যে যাচ্ছি মনে হচ্ছে ঘর টা বড় হচ্ছে । হঠাৎ পিছন থেকে জোরে বাতাস আসলো। ভয়ে আমি নিচে পড়ে গেলাম ।মনে হচ্ছিল আমাকে কেউ ফেলে দিলো নিচে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম পারলাম না ।বাতাসের সথে সাথে আমার সামনে বড় একটা ছায়ার মত আসলো। আমর চোখ দুটো ভয়ে বড় হয় এ গেলো কেউ মনে হয় আমার উপর ভর করলো আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম শরীলের মধ্যে অনেক শক্তি অনুভব করতে লাগলাম । পরে আমি আমার নিজেকে গুছিয়ে নিলাম নিজের শরীলের কন্ট্রোল অন্য কেউ নিয়ন্ত্রণ করতে লাগলো । আমি কি করতেছি বুঝতে পারছি না মনে হয় কেউ আমাকে অনেক গভীরে নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি ও কিছুক্ষণ যাওয়ার পর আমর শরীল আবার ছেড়ে দিল। আমি আবার মাটিতে পড়ে গেলাম ।এবার আর শরীলে শক্তি পাচ্ছি না। কিছুক্ষন এই ভাবেই মেজে তে পড়ে রইলাম।কিছুক্ষন পর আবার বাতাস আসলো আর কে যেন আমার গোলা চেপে ধরলো আমি চিৎকার করতে লাগলাম কেউ আমার চিৎকার শুনতেছিল না ।এ ভাবে আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছিল আর আমি চিৎকার করতে চাচ্ছি কিন্ত শব্দ হচ্ছে না ।


😱এরকম করতে করতে আমার ঘুম ভেংগে গেল। বুঝলাম আমি স্বপ্ন দেখেছি । পুরা ঘেমে আছি ।কেমন যেনো লাগতেছিল,ভাবলাম বাইরে থেকে হেঁটে আসি। বাইরে বের হলাম মৃদু বাতাস বইতে ছিল। ভালোই লাগছিল বাতাস টা, কিন্তু একটু ভয়ও লাগতেছিল। সামনে অনেক অন্ধকার । একটু ভয় লাগছিল। পরে দেখি একটা আগুনের কুণ্ডলি গাছের এই পার থেকে ওই পার গেলো দেখে ভয় লাগল। তারপর ঘরে চলে আসলাম ।আর ভাবতে লাগলাম কি হলো আজ । পুরো রাত টাই ছিল আমর এক অন্ধকার রাত।










Post a Comment

0 Comments